1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

কেরানীগঞ্জে ৪বছরের শিশুকে অপহরণ, ফুফাতো ভাইসহ আটক ৩

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইস্পাহানি এলাকা থেকে চার বছরের শিশু অপহরণের ২৪ ঘন্টার মধ্যেই তিন অপহরণকারী কে আটক করেছে র‌্যাব—১০। এ সময় তাদের কাছ থেকে নূনিয়া নামের চার বছর শিশুটিকে উদ্ধার করা হয়। আটককৃতরা হলো মো. বিল্লাল (২২) তার দুই বন্ধু মো.সাগর(২২) ও মো.জুয়েল (২২)।
মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব ১০ এর সদরদপ্তর কেরানীগঞ্জে সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‌্যাব ১০ এর অধিনায়ক এ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।

তিনি আরো জানায়, সোমবার সন্ধ্যা ছয়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইস্পাহানী এলাকার বাসা থেকে অপহৃত নুনিয়াকে তার আপন ফুফাতো ভাই বিল্লাল হোসেন চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে মোবাইলের মাধ্যমে নুনিয়ার বাবার কাছে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিক র‌্যাব কে বিষয়টি জানানো হলে তথ্যপ্রযুক্তির সহায়ত মঙ্গলবার দুপুরে রাজধানীর চকবাজার সোয়ারীঘাট এলাকা থেকে বিল্লাল ও তার দুই সহযোগী সাগর এবং জুয়েলকে আটক করা হয়।
আটককৃতদেরকে বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা প্রকৃয়াধীন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews