
কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার দক্ষিন কেরানীগঞ্জে হাসনাবাদ হাউজিং শাখার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরন করা হয়েছে।
আজ (২৮ ডিসেম্বর বুধবার) সকাল ১০ টায় হাসনাবাদ হাউজিং শাখা বিদ্যালয় প্রাঙ্গণে এ বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরন করা হয় ।
আলহাজ্ব মোঃ নুরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভাঢ্যা আট নং ওয়ার্ড মেম্বার হাজি মোঃ ওহেদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজি মোঃ সুরুজ্জামান, এ্যাড. মোঃ আলাউদ্দিন, আল হেরা ইসলামিয়া হাই স্কুল এর প্রতিষ্ঠাতা সভাপতি মনর উদ্দিন, হাজি মোঃ হোসাইন আহমেদ, আল হেরা ইসলামিয় হাই স্কুলের পরিচালক রিয়াজ উদ্দিন বখস লিটন, আব্দুর সাত্তার, প্রধান শিক্ষক হাজি মোঃ মাছুমসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও হাসনাবাদ হাউজিং শাখার অভিভাবক ও স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেষে বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন কারীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এছাড়া প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিশেষ পুরস্কার তুলে দেয়া হয়।
বুড়িগঙ্গা টিভি/ সিনিয়র করেসপন্ডেন্ট, মোঃ এরশাদ হোসেন