1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

কেরানীগঞ্জে গরু চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

কেরানীগঞ্জ(ঢাকা)ঃ
ঢাকার কেরানীগঞ্জে গরু চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া গরু ও চুরির কাজে ব্যবহৃত পিকআপ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো: মোঃ হাবিবুর রহমান (৩০), মোঃ আসাদুর রহমান স্বাধীন (৩০), মোঃ লাফি (২৮) ও মোঃ জুয়েল হাওলাদার (৩৫)।

মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ।

ওসি জানান, কেরানীগঞ্জ মডেল থানার ব্রাক্ষনকিত্তা গ্রামের কৃষক মোঃ শামীম গত ২৭ ডিসেম্বর কালিন্দী ফাঁকা মাঠে তার পালিত দুটি গাভী ও দুটি বাছুর ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রেখে যায়। বিকেলে এসে দেখে তার একটি বাদামী রঙের গাভী নাই। অনেক খেঁাজাখুজি করে না পেয়ে গত ২ জানুয়ারী থানায় লিখিত অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে মামলা করার ২৪ ঘন্টার মধ্যে সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে ৬দিন পরে চোরদের সনাক্ত করে নেকরোজবাগের ডায়মন্ড মেলামাইনের সামনে থেকে চুরি যাওয়া গরু উদ্ধার ও চুরির সাথে জড়িত ৪ চোরকে পিকআপসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গরু মালিক শামীমের হাতে তুলে দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওসি অপারেশন আশিকুর রহমান, ওসি তদন্ত কর্মকর্তা খালেদুর রহমান।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews