1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

কেরানীগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জে গাড়িতে করে মাদক পরিবহনের সময় ১৫৮ বোতল ফেনসিডিলসহ কিবরিয়া ওরফে সনেট (৩২) ও ওয়াসিম হাওলাদার বাতেন (৪০) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১০।এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।

র‌্যাব-১০ মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দিবাগত মধ্যরাতে ঢাকা মাওয়া মহাসড়কে গাড়িটি সিগন্যাল দিয়ে থামানোর কথা বললে তারা দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে ধাওয়া করে আব্দুল্লাহ ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় গিয়ে গাড়িটি থামানোর পর সেখানে তল্লাশি চালিয়ে ৪,৭৪,০০০/- (চার লক্ষ চুয়াত্তর হাজার) টাকা মূল্যের ১৫৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং বেশ কিছুদিন যাবৎ সীমান্তবর্তী বিভিন্ন জেলা থেকে পিকআপে করে ফেনসিডিল সহ বিভিন্ন মাদক দ্রব্য এনে কেরানীগঞ্জ ঢাকা বিভিন্ন স্থানে বিক্রয় করতো বলে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

বুড়িগঙ্গা টিভি /টিটু আহমেদ

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews