
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ বর্তমান সরকার মেয়াদের শেষ দিন পর্যন্ত ক্ষমতায় থাকবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট কামরুল ইসলাম এমপি।
শুক্রবার সকালে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী এলাকায় শীতার্তদের মাঝে শীতববস্ত্র বিতরণ কালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যারা জনগণের স্বার্থ দেখে না শুধু ক্ষমতার লোভে বিভোর থাকে ক্ষমতায় যাওয়ার জন্য ষড়যন্ত্র করে জনদুভোর্গ তারা কখনো সাধারণ মানুষের বন্ধু হতে পারেনা। বাংলার মানুষ তাদের সাথে নাই।
অনুষ্ঠানে এ সময় অনন্যের মধ্যে উপস্থিত ছিলেন কালেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবলু হোসেন মাস্তান, মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, কালিন্দী ইউনিয়ন আওয়ামীলীগের এর সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেনসহ অনেকে।