1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

এক মাস পর কারামুক্ত হলেন ফখরুল আব্বাস (ভিডিও)

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
জামিন পেয়ে কারাগার থেকে বের হয়ে আসেন

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দায়ের হওয়া মামলায় অবশেষে কারামুক্ত হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আজ সোমবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে এক মাস পর তারা কারামুক্ত হন।

গত ৮ ডিসেম্বর রাতে উত্তরার নিজবাসভবন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ও ঢাকার শাজাহানপুর থেকে মির্জা আব্বাসকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ৯ ডিসেম্বর পল্টন থানায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় তাদের কারাগারে পাঠায় আদালত। ৪ঠা জানুয়ারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের জামিন আবেদন মঞ্জুর করে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ। কিন্তু জামিনের আদেশ কপি কারাগারে এসে না পৌঁছায় সেদিন কারাগার থেকে বের হতে পারেননি তারা। পরদিন রাষ্ট্রপক্ষ জামিনের বিরুদ্ধে আপিল করলে রবিবার শুনানির দিন ধার্য করা হয়। গতকাল শুনানি শেষে জামিন আবেদন বহাল রাখে হাইকোর্টের আপিল বিভাগ। তবে রবিবার জামিনের কাগজ কারা কর্তৃপক্ষের হাতে এসে না পৌঁছায় তারা কারাগার থেকে মুক্ত হতে পারেনি।
এছাড়াও গত ২১ ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের জামিন নামঞ্জুর করেন মহানগর দায়রা জজ মো. আসাদুজ্জামান।এর আগে তিন দফা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন আবেদন নাকচ করে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews