1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

কেরানীগঞ্জে অবৈধ জেলি পুশকৃত ৯০ মন চিংড়ি জব্দের ধংস

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা):

ঢাকার কেরানীগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৩ হাজার ৫০০ কেজি (প্রায় ৯০ মন) অবৈধ জেলি পুশকৃত চিংড়ি জব্দ হয়েছে।

গতকাল ভোর ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাম্‌স সাদেকীন নির্নয় ও কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম রেজার নেতৃত্বে ঢাকার কেরানীগঞ্জে ধলেশ্বরী ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে খুলনা থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে আনুমানিক ৩ হাজার ৫০০ কেজি (৮৭.৫ মন) অবৈধ জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়।

কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃসেলিম রেজা বলেন, অবৈধ জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় ।

এসময় চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরো বলেন এ সকল জেলি পুশকৃত চিংড়ি মাছ মানুষের শরীরের জন্য ক্ষতিকর।

বুড়িগঙ্গা টিভি/সিনিয়র করেসপন্ডেন্ট

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews