1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

নতুন রাইড জাম্পিং স্পেস নিয়ে এসেছে আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩

ঢাকা কেরানীগঞ্জ আনোয়ার ম্যাজিক আইল্যান্ড নিয়ে এলো শিশুদের বিনোদন দিতে জাম্পিং স্পেস। ৫ পাঁচ থেকে ৬ বছরের শিশুরা বিনোদন উপভোগ করতে ম্যাজিক জাম্পিং স্পেস ব্যবস্থ করছে কর্তৃপক্ষ

২৭ জানুয়ারি দুপুরে কেরানীগঞ্জ গদারবাগ আনোয়ার ম্যাজিক জাম্পিং এর উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ উন্নয়ন শাখার অতিরিক্ত সচিব বেলায়েত হোসেন তালুকদার।

এ সময় তার সাথে ছিলেন ম্যাজিক আইল্যান্ড মালিক মত আনোয়ার হোসেন, কেরানীগঞ্জ দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) আমেনা মারজান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইসমাইল, কেরানীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ রায়হান খান, আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডের ম্যানেজার মোহাম্মদ মাহবুব।

এর আগে আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে অনুষ্ঠিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।


শিক্ষামন্ত্রী বলেন, “পাঠ্যপুস্তক না খুলে দেখেই সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আর পাঠ্য বইয়ের যদি ভুল থাকেও তা সংশোধন করা হবে। আপনারা পাঠ্য বই খুলে দেখুন কোথায় ভুল রয়েছে আগে সেগুলো দেখে তারপর মন্তব্য করুন। চিলে কান নিয়ে গেছে বললেই চীলের পিছে দৌড়ানো যাবে না, আগে কানে হাত দিয়ে দেখতে হবে।”
তিনি আরো বলেন, ‘পাঠ্যপুস্তকে যদি কোথাও ভুল হয়ে থাকে তা আমরা অতি দ্রুত সংশোধন করার জন্য চেষ্টা করছি। আমরা ফেরেশতা নই ভুল আমাদের হতেই পারে।’

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সলেমান খান অতিরিক্ত সচিব বেলায়েত হোসেন তালুকদার সহ অন্যরা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews