1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মার্কিন সামরিক ঘাঁটি আর নিরাপত্তার নিশ্চয়তা নয়: ইরানের জেনারেল জলবায়ু তহবিলের অর্থ সরাসরি পাওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান পরিবেশমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় এমপির রাজনৈতিক কার্যালয় ও বিএনপি অফিসসহ দোকানপাটে ভাঙচুর কেরানীগঞ্জে ঘুমন্ত ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুরে মিলল কেরানীগঞ্জের মামুনের ফোন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৯৯ দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, হারুনসহ ৬ পুলিশ কর্মকর্তার চাকরি গেল কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭

পুলিশের সহায়তায় কিশোরী উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

কিশোরগঞ্জের হোসেনপুর থেকে ভারসাম্যহীন এক কিশোরীকে উদ্ধার করেছে হোসেনপুর থানা পুলিশ। তার নাম জুতি(১৫)।

গতকাল ২৮ জানুয়ারি শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলা পরিষদের সামনের রাস্তা থেকে উদ্ধার করে চিকিৎসা শেষে পরিবারের কাছে তুলে দেয়া হয়।

হোসেনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মানসিক ভারসাম্যহীন অসুস্থ এক কিশোরী হোসেনপুর উপজেলা পরিষদ সংলগ্ন রাস্তায় অস্বাভাবিকভাবে ঘোরাফেরা করছিল। এ সময় জরুরি ডিউটিতে থাকা এসআই মো. মজিবুর রহমান ও সঙ্গীয় পুলিশের সহায়তায় স্থানীয় জনতা কিশোরীকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

সেখানে জিজ্ঞাসাবাদে কিশোরীর দেওয়া নাম ও ঠিকানা অনুযায়ী পুলিশ পাশ্ববর্তী ময়মনসিংহের গফরগাঁও কলেজের আশেপাশে খোঁজ করে অভিভাবককে পায়নি। পরে তার ছবিসহ বিভিন্ন তথ্য- প্রযুক্তির সহায়তায়  উপজেলার একটি গ্রামে সঠিক পরিচয় খুঁজে পাওয়া যায়। ময়মনসিংহের পাগলা থানা এলাকার একটি মাদরাসার নবম শ্রেণির ছাত্রী সে।

পরে কিশোরীর বাবা, স্থানীয় ইউপি সদস্য, গ্রাম পুলিশসহ পরিবারের সদস্যরা হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাকে শনাক্ত করেন। সে দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থ এবং এ সংক্রান্ত চিকিৎসা গ্রহণ করছে। পরে রাত সাড়ে ১২টার দিকে হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার উপস্থিত থেকে চিকিৎসা কাজে সহযোগিতা দিয়ে কিশোরীকে তার পরিবারের কাছে হস্তান্তর করে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews