
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে হেরোইনসহ ০৩ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১০।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) র্যাব-১০ এর একটি দল দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন তেঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে ৭৫ (পঁচাত্তর) গ্রাম হেরোইনসহ ০৩ মাদক কারবারিদের আটক করে। আটককৃতরা হলো মোঃ তারিকুল ইসলাম (৪০), মোঃ গোলজার হোসেন (৪৫) ও মোঃ সোহাগ (২৯) । এসময় তাদের নিকট থেকে মাদক বিক্রয়ের নগদ- ২,৯৭০/- (দুই হাজার নয়শত সত্তর) টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বিকালে র্যাব-১০ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটক করা ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দক্ষিণ কেরানীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
আটককৃতদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।