1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মার্কিন সামরিক ঘাঁটি আর নিরাপত্তার নিশ্চয়তা নয়: ইরানের জেনারেল জলবায়ু তহবিলের অর্থ সরাসরি পাওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান পরিবেশমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় এমপির রাজনৈতিক কার্যালয় ও বিএনপি অফিসসহ দোকানপাটে ভাঙচুর কেরানীগঞ্জে ঘুমন্ত ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুরে মিলল কেরানীগঞ্জের মামুনের ফোন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৯৯ দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, হারুনসহ ৬ পুলিশ কর্মকর্তার চাকরি গেল কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭

শিক্ষকদের ওয়েবসাইট থেকে পড়ানোর পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ বই না পেলে শিক্ষকদের ওয়েবসাইট থেকে পড়ানোর পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ পরামর্শ দেন।

দীপু মনি বলেন, ‘যেসব প্রতিষ্ঠানে বই দেওয়া বাকি ছিল তাদের ২৫ জানুয়ারির মধ্যেই সকল বই পৌঁছানোর কথা ছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে কেন বই পায়নি সে ব্যাপারে আজকেই খোঁজ নেওয়া হবে। তবে আমাদের ওয়েবসাইটে প্রতিটি বই দেওয়া আছে। তাই কোথাও কোনো ব্যত্যয় ঘটে থাকলে শিক্ষকরা ওয়েবসাইট থেকে পড়াতে পারেন’।

তিনি বলেন, ‘আমরা স্মার্ট বাংলাদেশের পথে যাত্রা শুরু করেছি। আর স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের রাজনীতিতেও স্মার্ট হতে হবে। মিথ্যাচার, অপপ্রচার বাদ দিয়ে দেশের স্বার্থ প্রাধান্য দিয়ে কাজ করতে হবে’।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘মিথ্যাচার, অপপ্রচার, মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে পুড়িয়ে মারা এগুলো কখনো স্মার্ট বাংলাদেশের স্মার্ট রাজনীতির অংশ হতে পারে না। মৌলবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে ভেদাভেদ করা এবং কোনো মানুষ না খেয়ে থাকবে আর অন্যেরা অর্থবিত্তের পাহাড় গড়ে তুলবে, স্মার্ট রাজনীতি এগুলো হতে দেবে না।’

স্মার্ট বাংলাদেশ সম্পর্কে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা ঠিক পিতার মতো। যখন যে স্বপ্ন দেখান, তা বাস্তবায়ন করেন। ডিজিটাল বাংলাদেশ, মধ্যম আয়ের দেশ, উন্নয়নশীল দেশের কথা বলেছিলেন, হয়েছিও আমরা। এখন তিনি আমাদেরকে দেখাচ্ছেন ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ, সুখী ও শান্তিময় বাংলাদেশ হবে এবং সে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। ’

এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারীসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews