1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

২০০৮ এসএসসি ও ২০১০ সালের এইচএসসি ব্যাচের বন্ধুত্বের মহামিলন মেলা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: “বন্ধুত্বই শক্তি বন্ধুত্বই সমাধান” এই শ্লোগান কে সামনে রেখে ২০০৮ এসএসসি ও ২০১০ সালের এইচএসসি ব্যাচের বন্ধুত্বের মহামিলন মেলা অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার ০৩ ফেব্রুয়ারী কেরানীগঞ্জের আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড পার্কে সারা দেশ থেকে আগত প্রায় ১৫০০ বন্ধু একত্রিত হয়। এস এস সি ২০০৮,এইচ এস সি ২০১০ এর ব্যাচের সদস্যদের নিয়ে গড়ে উঠেছে বন্ধুত্বের এই গ্রুপ। অনেক দিন পর সবাই একত্রিত হওয়ায় আনন্দে উদ্ববেলিত হয়ে পড়ে। মুহুর্তটিকে ধরে রাখতে সেল ফোনে কেউ কেউ সেলফি ছবি ও ভিডিও ধারন করে রেখেছে।

দিনব্যাপি মিলন মেলায় দুপুরের ভোজ শেষে বিকেল গড়াতেই শুরু মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। সেখানে ডিজে পার্টি আর গানের ছন্দে দুলে ওঠে সব বন্ধুরা। আবার বন্ধুদের মধ্যে কেউ কেউ গান পরিবেশন করে মাতিয়ে তোলো সবাইকে।

দেশে, বিদেশে বিভিন্ন পেশাজীবির প্রায় ৯৬ হাজার জনের সদস্য রয়েছে এই গ্রুপে। পারস্পারিক সহযোগিতা, সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে দেশে বিদেশে আবস্থানরত বন্ধুদের সহযোগিতায় দেশ ও মানবতার কল্যানে এগিয়ে যেতে চায় এই গ্রুপ এমনটাই জানালেন গ্রুপের সদস্যরা।

মহা মিলনের এই আয়োজন অনুষ্ঠানের সঞ্চালনায় ও সার্বিক তত্ত্বাবধানে ছিলো ইঞ্জিনিয়ার শাহ আলম , রাজু আহমেদ, হিরু আফসার ও মাহতাব।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews