1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

তুরস্কে ভূমিকম্পের ৯০ ঘণ্টা পর কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে নবজাতক ও তার মাকে উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: বিবিসি

তুরস্কে ভূমিকম্পের ৯০ ঘণ্টা পর কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে এক নবজাতক শিশু ও তার মাকে উদ্ধার করা হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। খবর বিবিসির।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) তুরস্কে ধ্বংসস্তূপের নিচ থেকে ১০ দিন বয়সী ইয়াগিজ নামের ওই শিশুকে উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। একটি ভিডিওতে দেখা যায়, ইয়াগিজকে ধ্বংসস্তূপ থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। একই সাথে ওই শিশুর মাকেও উদ্ধার করা হয়েছে।

এদিকে সময় যতো গড়াচ্ছে, ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিতদের উদ্ধারের আশা ততোই কমছে। তুষারপাত, তীব্র ঠান্ডা, বৃষ্টি, খাবার ও পানির অভাবে এতক্ষণ কোনো রকমে ধ্বংসস্তূপের নিচে বেঁচে থাকা প্রাণগুলো আর কতক্ষণ টিকে থাকতে পারবে তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় এখনও অনেক স্থানে সহায়তা পাঠানো যায়নি। আন্তর্জাতিক সহায়তা পৌঁছালেও এ বিশাল বিপর্যয় সামাল দেয়ার জন্য তা যথেষ্ট নয়। ফলে প্রতি মুহূর্তেই নিভছে আশার আলো। ৫ দিনে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ২১ হাজার। সঠিক সময়ে জীবিতদের উদ্ধার করা না গেলে মৃতের সংখ্যা দ্বিগুণ হবে বলে ধারণা করা হচ্ছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews