1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মার্কিন সামরিক ঘাঁটি আর নিরাপত্তার নিশ্চয়তা নয়: ইরানের জেনারেল জলবায়ু তহবিলের অর্থ সরাসরি পাওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান পরিবেশমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় এমপির রাজনৈতিক কার্যালয় ও বিএনপি অফিসসহ দোকানপাটে ভাঙচুর কেরানীগঞ্জে ঘুমন্ত ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুরে মিলল কেরানীগঞ্জের মামুনের ফোন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৯৯ দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, হারুনসহ ৬ পুলিশ কর্মকর্তার চাকরি গেল কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭

নড়াইলে চোর চক্রের দুই সদস্য গ্রেফতার, ৯ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

খন্দকার ছদরুজ্জামান, নড়াইল জেলা সংবাদদাতা: নড়াইলের নড়াগাতী থানা এলাকায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম অভিযান চালিয়ে মোটরসাইকেল চক্রের দুই সদস্য কে গ্রেফতার করে।
গ্রেপ্তাররা হলেন- নড়াইলের নড়াগাতী থানার যোগানিয়া গ্রামের হুমায়ুন শেখ ওরফে বশির শেখের ছেলে মোঃ রানা শেখ (২৮), চাপাইল গ্রামের মুজিবর মোল্লার ছেলে মুস্তাইন বিল্লাহ ওরফে স্বচ্ছল (২৯)। গ্রেপ্তারের পর তাদের হেফাজত থেকে নয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) ডিএমপির ডিবি কম্পাউন্ডে নিজ কার্যালয়ে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, গত ডিসেম্বরে চকবাজার থানায় মোটরসাইকেল চুরির ঘটনায় একটি মামলা হয়। মামলা তদন্তকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় জানা যায়, মোটরসাইকেল চোর চক্রের সদস্যরা নড়াইলের নড়াগাতী থানা এলাকায় অবস্থান করছে।
এরপর গোয়েন্দা পুলিশ চোর চক্রের অবস্থান শনাক্ত করে নড়াগাতী থানার জোগানিয়া ও চাপাইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) বলেন, গ্রেপ্তার রানা ও স্বচ্ছল চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় করতো।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews