1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মার্কিন সামরিক ঘাঁটি আর নিরাপত্তার নিশ্চয়তা নয়: ইরানের জেনারেল জলবায়ু তহবিলের অর্থ সরাসরি পাওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান পরিবেশমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় এমপির রাজনৈতিক কার্যালয় ও বিএনপি অফিসসহ দোকানপাটে ভাঙচুর কেরানীগঞ্জে ঘুমন্ত ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুরে মিলল কেরানীগঞ্জের মামুনের ফোন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৯৯ দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, হারুনসহ ৬ পুলিশ কর্মকর্তার চাকরি গেল কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭

কবিতা, শ্বেত পোষাক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩

শ্বেত পোষাক

সেদিন সবাই হতবাক হয়ে
তাকিয়ে রইবে
যেদিন আমি শ্বেত পোষাকে
দিনের আলোয়
কাটবো সাতার আধার সমুদ্রে।
সেদিন আমি
আত্মাশূন্য দেহে নিষ্পলক চোখে
বুনো মেঘের ঝংকারে
ঝি ঝি শব্দে
ঘেমে নেয়ে উঠবো
আবার ফিরে পেতে
হারিয়ে যাওয়া কানামাছি জীবন।
আমাকে ফিরিয়ে দেয়া হবেনা
আমার লুণ্ঠিত স্বাধীনতা।
জেলখানার লোহার কপাটে
আমার নাম ও নম্বর—
অতএব, এটাই চিরকালের নির্বাসন।
আমি আমার মৃত্যুকে
এভাবেই আলিঙ্গন করি নির্বাক্যে।
এভাবেই এগিয়ে যাই—
পথে পথে নদী
ভেসে থাকা নক্ষত্ররাজি
কেউ আমায় স্পর্শ করে না,
আমি পৃথিবীর বাসিন্দা ছিলাম বলে।
স্বার্থের পৃথিবীকে
যদি কেউ আপন ভেবে
সব বিসর্জন দেয়,
আপন আত্মাও তাকে পর ভাবে।
একদিন তাই আত্মা
দেহ ছেড়ে চলে যায় আপন নিবাসে—
দেহ পড়ে থাকে
নির্বাক নিঃশব্দে।

লেখক-কবি
শেখ শাহাদাত শাহ্

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews