1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মার্কিন সামরিক ঘাঁটি আর নিরাপত্তার নিশ্চয়তা নয়: ইরানের জেনারেল জলবায়ু তহবিলের অর্থ সরাসরি পাওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান পরিবেশমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় এমপির রাজনৈতিক কার্যালয় ও বিএনপি অফিসসহ দোকানপাটে ভাঙচুর কেরানীগঞ্জে ঘুমন্ত ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুরে মিলল কেরানীগঞ্জের মামুনের ফোন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৯৯ দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, হারুনসহ ৬ পুলিশ কর্মকর্তার চাকরি গেল কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭

গ্রামীণফোনের নেটওয়ার্ক বিপর্যয়

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: দেশের বৃহৎ মোবাইল ফোন নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোনে নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে এ বিপর্যয় দেখা যায়। নেটওয়ার্ক না থাকায় ফোনের কোনো সেবা নিতে পারছেন না গ্রাহকেরা।

এদিকে ফেসবুকে এ নিয়ে পোস্ট দিচ্ছেন অনেকে। বলছেন গ্রামীণফোন নিয়ে তাদের ভোগান্তির কথা। আবার কেউ ভিড় করছেন গ্রামীণফোন সেন্টারে।

বিজনেস পোস্টের ডেপুটি চিফ রিপোর্টার ফরহাদ হোসেন গ্রামীণফোনের একটি সেন্টারে তার ছবিসহ পোস্ট দিয়ে লিখেছেন, ‘গ্রামীণফোনের নেটওয়ার্ক হঠাৎ শাটডাউন। আমিসহ বহু গ্রাহক সেন্টারে ভিড় করছে।’

 

ব্যবহারকারীরা বলছেন, কারো ফোনে শুধু লেখা আসছে, ‘নট রেজিস্ট্রার অন নেটওয়ার্ক’। কারো বা সিগন্যালের জায়গায় কিছুই লেখা আসছে না। কল, মেসেজ বা ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে না।’

এ বিষয়ে গ্রামীণফোনের এক কর্মকর্তা জানান, ‘আজ সকালে হঠাৎ করেই এই অভিযোগ আসে। পরে দেখা যায়, একই সময়ে টাঙ্গাইল ও সিরাজগঞ্জের চারটি ভিন্ন স্থানে ফাইবার ক্যাবল কাটা পড়ার কারণে এই নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে।’

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews