1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

রাশিয়া ইউক্রেন যুদ্ধের ১ বছর আজ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
রাশিয়া ইউক্রেন যুদ্ধের ১ বছর আজ

আন্তর্জাতিক ডেক্স: আজ শুক্রবার  এক বছর রাশিয়া- ইউক্রেন যুদ্ধের। ২০২২সালের ২৪ ফেব্রুয়ারি বিশেষ অভিযানের নামে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী ইউক্রেনে আগ্রাসন শুরু করে । যুদ্ধ শুরুর প্রথম দিকে এটি বন্ধে পশ্চিমা দেশের বহু নেতাই পুতিনের সঙ্গে ফোনে-সাক্ষাতে দফায় দফায় আলোচনা করেছেন, কিন্তু একটিও ফলপ্রসূ হয়নি এবং যুদ্ধ বন্ধে বর্তমানে এই আলোচনা প্রায় বন্ধ। উল্টো যুদ্ধের একবছর পর এই সংঘাত নতুন বিপজ্জনক পর্যায়ে। 

গত সোমবার (২০ ফেব্রুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আকস্মিক কিয়েভ সফরে দেশটিকে অব্যাহত সাহায্য করার অঙ্গীকার, অন্যদিকে পরের দিনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পুতিনের যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণায় এটা আপাতত স্পষ্ট- সহসাই রক্তক্ষয়ী এই যুদ্ধের সমাপ্তি ঘটছে না।

একইসঙ্গে গতকাল বৃহস্পতিবার পুতিন জানান, রাশিয়া পারমাণবিক শক্তি জোরদার করার দিকে মনোযোগ বাড়ানো অব্যাহত রাখবে । যুদ্ধের বর্ষপূর্তির আগে এমন মন্তব্য সংঘাতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা বাড়ছে বলে শঙ্কা বিশ্লেষকদের।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews