1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দুইজনকে গুলি করে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ তেলিখালী ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ইকবাল  জিয়াউর রহমানকে গুলি করেন কে? জিজ্ঞাসাবাদে জানান মোজাফফর চিকিৎসায় অবহেলা, সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যুর অভিযোগ মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ, সর্বোচ্চ শাস্তির দাবি জশনে ঈদে মিলাদুন্নবী (সা:)ও হযরত পিরানে কালিয়ারি সাবের পাক (রা:) এর বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা প্রদান “কেরানীগঞ্জে ইউএনওর নাম ভাঙিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ” কেরানীগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন

আবারও কমলো স্বর্ণের দাম

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ আবারও কমলো স্বর্ণের দাম। দেশের বাজারে সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এখন প্রতি ভরি ভালো মানের স্বর্ণ কিনতে লাগবে ৯১ হাজার ৯৬ টাকা।

আজ রোববার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামীকাল সোমবার থেকে নতুন দাম কার্যকর হবে।

স্থানীয় বাজারে ভালো স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে বলে জানিয়েছে বাজুস।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম কমে হয়েছে ৭ হাজার ৮১০ টাকা। ২১ ক্যারেট মানের প্রতি গ্রাম স্বর্ণের নতুন দাম কমে হয়েছে ৭ হাজার ৪৬০ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম হয়েছে ৬ হাজার ৩৯৫ টাকা। নতুন দর অনুসারে সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম হয়েছে ৫ হাজার ৩৩০ টাকা।

ক্যাটাগরি অনুসারে ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ১৪৭ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ১৪০ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১২০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯০ টাকা।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানো হয়। ফলে চলতি মাসে দেশের বাজারে দুই দফায় স্বর্ণের দাম কমানো হলো। তার আগে গত ১৫ জানুয়ারি, ৮ জানুয়ারি, গত বছরের ৪ ও ৩০ ডিসেম্বর এবং ১৩ ও ১৮ নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়।

চলতি বছরের ১৫ জানুয়ারি ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বাড়িয়ে ৯৩ হাজার ৪২৯ টাকা করা হয়। এর আগে কখনো দেশের বাজারে স্বর্ণের ভরি ৯৩ হাজার টাকা স্পর্শ করেনি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews