1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মার্কিন সামরিক ঘাঁটি আর নিরাপত্তার নিশ্চয়তা নয়: ইরানের জেনারেল জলবায়ু তহবিলের অর্থ সরাসরি পাওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান পরিবেশমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় এমপির রাজনৈতিক কার্যালয় ও বিএনপি অফিসসহ দোকানপাটে ভাঙচুর কেরানীগঞ্জে ঘুমন্ত ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুরে মিলল কেরানীগঞ্জের মামুনের ফোন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৯৯ দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, হারুনসহ ৬ পুলিশ কর্মকর্তার চাকরি গেল কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭

কেরানীগঞ্জে মায়ের পরকীয়ার বলি দুই শিশু

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ মার্চ, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রাজাবাড়ী এলাকায় গার্ডেন পার্কে মায়ের সাথে ঘুরতে গিয়ে আদিজা (৫) ও ফাহিম (৩) নামের দুই ভাই বোনের রহস্যজনক মৃত্যু হয়েছে।

শনিবার রাতে পার্কের সুইমিং পুল থেকে বাচ্চা দুটিকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। শিশু দুটির পিতা পেশায় রাজ মিস্ত্রি মোখলেসুর রহমান মিন্টুর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর থানাধীন নকতলপুর এলাকায়।

বর্তমানে স্ত্রী সন্তানসহ কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী গদারবাগে নবীন মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস করত। মোখলেছুর রহমানের অভিযোগ বাচ্চাদের ডাক্তার দেখানোর কথা বলে বাসা থেকে বের হয়ে তার স্ত্রী পরকীয়া প্রেমিক জুলহাস এর সাথে পার্কে ঘুরতে গিয়ে পরিকল্পিতভাবে বাচ্চা দুটিকে হত্যা করে পানিতে পড়ার নাটক সাজিয়েছে।

দক্ষিন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় শিশু দুটির মা জিন্নাত আরাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও ঘটনার পর থেকে প্রেমিক জুলহাস পলাতক রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews