1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মার্কিন সামরিক ঘাঁটি আর নিরাপত্তার নিশ্চয়তা নয়: ইরানের জেনারেল জলবায়ু তহবিলের অর্থ সরাসরি পাওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান পরিবেশমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় এমপির রাজনৈতিক কার্যালয় ও বিএনপি অফিসসহ দোকানপাটে ভাঙচুর কেরানীগঞ্জে ঘুমন্ত ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুরে মিলল কেরানীগঞ্জের মামুনের ফোন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৯৯ দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, হারুনসহ ৬ পুলিশ কর্মকর্তার চাকরি গেল কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭

কেরানীগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ মার্চ, ২০২৩

কেরানীগঞ্জ(ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।  কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে রবিবার (২৬ মার্চ) ভোরে মনু ব্যাপারীর ঢালে শহীদ স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ থানা পুলিশ, সরকারি-কর্মকর্তা কর্মচারী, কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, কেরানীগঞ্জ প্রেসক্লাব, সর্বস্থরের জনগণ।

পরে উপজেলা পরিষদ মাঠে পতাকা ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  সহকারী কমিশনার (ভূমি) শাহাদাৎ হোসেন, আমেনা মারজান, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আলী চেয়ারম্যান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম সহ অনেকে।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী শেষে সেরা স্কুল কলেজকে পুরস্কৃত করা হয় । এসময় আমন্ত্রিত দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ফুলের শুভেচ্ছাসহ ক্রেস্ট তুলে দেন কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews