1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে কমিটি গঠন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

নিউজ ডেস্ক: রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। আজ সোমবার রাতে এ কমিটি গঠন করা হয়। পাঁচ সদস্যবিশিষ্ট এ কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটির সভাপতি করা হয়েছে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে। কমিটিতে বাহিনীটির উপসহকারী পরিচালক মো. বজলুর রশিদকে সদস্যসচিব করা হয়েছে। এতে সদস্য করা হয়েছে ফায়ার সার্ভিসের উপপরিচালক দিনমনি শর্মা, সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম ও ওয়ারহাউস ইন্সপেক্টর অধীর চন্দ্রকে।

উল্লেখ্য, বঙ্গবাজারে আজ মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের চেষ্টায় দুপুর ১২টা ৩৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় অন্তত ৫ হাজার দোকান পুড়ে গেছে। নিঃস্ব হয়ে গেছেন সেখানকার ব্যবসায়ীরা।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews