1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

চেতনানাশক স্প্রে করে ১১০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

ঢাকার ধামরাইয়ে পৌরশহরের মদিনা জুয়েলার্সের মালিক মো. হাফেজ উদ্দিনের থেকে ১১০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় হাফেজ উদ্দিনকে লক্ষ্য করে চেতনানাশক স্প্রে করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার বিকেল ৫টার দিকে পৌর বাজারে তার নিজ দোকানের সাটারের তালা খোলার সময় এ ঘটনা ঘটে।

হাফেজ উদ্দিনের ছেলে মো. সোহেল বলেন, ‘আমার বাবা আজ বিকেলে ধামরাই বাজারের মোস্তফা মার্কেটের দোকান মদিনা জুয়েলার্স খুলতে যান। এ সময় তার কাছে বাসা থেকে নিয়ে যাওয়া একটি ব্যাগে ১১০ ভরি স্বর্ণ ছিল। দোকানের সাটারের তালা খোলার সময় পিছন থেকে চেতনানাশক স্প্রে ছিটিয়ে তার সঙ্গে থাকা ১১০ ভরি স্বর্ণ ছিনিয়ে নিয়ে যায়। পরে আশপাশের লোকজন বাবাকে গুরুতর অসুস্থ অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।’ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (অপারেশন) নির্মল কুমার বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews