1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মার্কিন সামরিক ঘাঁটি আর নিরাপত্তার নিশ্চয়তা নয়: ইরানের জেনারেল জলবায়ু তহবিলের অর্থ সরাসরি পাওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান পরিবেশমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় এমপির রাজনৈতিক কার্যালয় ও বিএনপি অফিসসহ দোকানপাটে ভাঙচুর কেরানীগঞ্জে ঘুমন্ত ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুরে মিলল কেরানীগঞ্জের মামুনের ফোন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৯৯ দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, হারুনসহ ৬ পুলিশ কর্মকর্তার চাকরি গেল কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিনন্দন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আজ বৃহস্পতিবার তিনি রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন।

বাইডেন ছাড়াও আজ রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসতো, কাজাখস্তানের প্রেসিডেন্ট কাশিম জোমারত টোকায়েভ, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট এলেন বারসেট।

এর আগে রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন জাপানের সম্রাট নারুহিতো, মালয়েশিয়ার রাজা সুলতান হাজি আহমেদ শাহ আল মুসতাইন বিল্লাহ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ইতালির রাষ্ট্রপতি সার্জিও মাত্তারেল্লা, ইরানের রাষ্ট্রপতি সাঈদ ইব্রাহিম রাইছি ও সিঙ্গাপুরের রাষ্ট্রপতি হালিমা ইয়াকুব।

এ ছাড়া রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। গত মঙ্গলবার নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন বার্তা পাঠায় জাতিসংঘ। অভিনন্দন বার্তায় বলা হয়, ‘আমরা নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে তার নতুন দায়িত্ব গ্রহণে সাফল্য কামনা করি। তাকে বাংলাদেশ সরকারের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করার জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই।’

এতে আরও বলা হয়, ‘আমরা আশা করি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং জাতিসংঘ সনদ বাস্তবায়নে তার নেতৃত্ব বাংলাদেশের সঙ্গে আমাদের অংশীদারিত্ব বাড়াবে।’

গত সোমবার দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান। পরে নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ নথিতে সই করেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews