1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

কেরানীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ২

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
প্রতিকি ছবি

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার কোনাখোলা এলাকায় সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে  রাজধানীর হাম্মাদিয়া উচ্চ বিদ্যালয়ের মোঃ শাহীন (১৮) নামে এক এস এস সি পরীক্ষার্থীর ও শনিবার সকালে ঢাকা মাওয়া মহাসড়কে র‌্যাব ১০ সদর দপ্তরের সামনের রাস্তা পারাপারের সময় সিএনজি অটো রিকশার ধাক্কায় অজ্ঞাত এক নারী(৩৫) ঘটনাস্থলে নিহত হয়েছে ।

নিহত শাহীন শুক্রবার (২৮এপ্রিল) পরিবারের সদস্যদের সাথে পার্কে বেড়াতে গিয়ে রাতে রাজধানীর নয়াবাজারে নিজ বাড়িতে ফেরার সময় দূর্ঘটনার পর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মিটফোর্ড  হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে দশটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা,মা ও ছোট বোন আহত হয়েছে। নিহতের পিতা রাজধানীর নয়াবাজারের বাসিন্দা সুমন মিয়া জানান, তার এক ছেলে ও এক মেয়ের মধ্যে শাহীন বড় ছিল। ছেলে এ বছরের এসএসসি পরীক্ষার্থী থাকায় ঈদের মধ্যে কোথাও বাইরে ঘুরতে যাওয়া হয়নি। শুক্রবার বিকেলে পরিবারের সদস্যদের নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে।

এছাড়াও শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ছয়টায় দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ঢাকা মাওয়া মহাসড়কের সাইড লেনে সিএজির সাথে ধাক্কা লেগে নিহত নারীর লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত মাসুদুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানায়, দুর্ঘটনার খবর পেয়ে  ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে নিহতের পরিচয় নিশ্চিতদের জন্য পিবিআই এর সদস্যদের সংবাদ দেয়া হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews