1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

এবার ৫ কোটি টাকা পাওয়া গেলো পাগলা মসজিদের দানবাক্সে

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৬ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্সে এবার মিলেছে ৫ কোটি টাকা, বিপুল স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা। এসব টাকা এবার মসজিদকে আন্তর্জাতিক মানের কমপ্লেক্স বানানোর কাজে ব্যয় করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের লোহার দানবাক্স চার মাস পর আবারও খোলা হয়েছে।

এবার মিলেছে ১৯ বস্তা টাকা। এছাড়াও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার ও রূপা। শনিবার সকাল থেকে এসব টাকা গোনেন শতাধিক মাদ্রাসা ছাত্র ও পঞ্চাশজন ব্যাংক কর্মকর্তা। দিনভর গণনা শেষে টাকার পরিমাণ দাড়ায় ৫ কোটিরও বেশি।

সঠিক নিয়তে মানত করলে মনোবাসনা পূর্ণ হয়। এমন বিশ্বাস থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে সব ধর্মের অনুসারীরা টাকা, স্বর্ণালঙ্কার, বৈদেশিক মুদ্রাসহ নানা সামগ্রী দান করেন এ মসজিদে।

কিশোরগঞ্জের পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা শওকত আলী বলেন, ব্যাংকে রাখা টাকার লাভের অংশ দরিদ্র রোগীদের চিকিৎসায় ব্যয় করা হয়।

পাগলা মসজিদের সাধারণ সম্পাদক মো. পারভেজ মিয়া বলেন, দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত এ মসজিদের আয় দিয়ে আন্তর্জাতিক মানের কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

জনশ্রুতি রয়েছে, প্রায় আড়াইশ বছর আগে নরসুন্দা নদীর মধ্যস্থলে মাদুর পেতে ভেসে আসেন এক আধ্যাত্মিক পুরুষ। পরে তার কবরের পাশে এই মসজিদটি নির্মিত হয়।

আগে এসব অর্থ জেলার অন্যান্য মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নসহ গরিব মেধাবী ছাত্রদের জন্য ব্যয় করা হতো।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews