1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

কেরানীগঞ্জে কসাইয়ের কিল ঘুষিতে গরু ব্যবসায়ীর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে আহসানউল্লাহ (৫০) নামে গরু ব্যবসায়ীকে কিল ঘুষিতে হত্যার অভিযোগ উঠেছে ভূট্টো কসাই ও তার স্বজনদের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল ৯ দিকে চর খাসকান্দী গ্রামের মৃত হাসান আলীর ছেলে আহসান উল্লাহ গরু বিক্রির পাওনা টাকা আদায়ের জন্য আব্দুল্লাহপুর বাজারের ভূট্টোর মাংসের দোকানে গিয়ে পাওনা টাকা চাইলে কথা কাটাকাটি শুরু হয় । পরে ভূট্টো ক্ষেপে গিয়ে তার নিজস্ব লোক হোসেন, রবি,ছাত্তার,শফিক,আয়ুব আলী ও কালুসহ তার কর্মচারীরা বেধড়ক কিল ঘুষি মারতে শুরু করলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ব্যপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জামান জানান, আব্দুল্লাহপুর বাজারে এক পাওনাদারকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, ঘটনার প্রেক্ষিতে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews