1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ঘুমন্ত ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুরে মিলল কেরানীগঞ্জের মামুনের ফোন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৯৯ দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, হারুনসহ ৬ পুলিশ কর্মকর্তার চাকরি গেল কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭ কেরানীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও

বাজারে আসছে নাসির উদ্দিন সনি ও রুমি খানের কন্ঠে নতুন গান

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ মে, ২০২৩

বিনোদন প্রতিবেদক: ‍বাজারে আসছে সংগীতশিল্পী রুমি খান ও নাসির উদ্দিন সনি’র নতুন গানের একটি মিউজিক ভিডিও “ভাড়াটিয়া ঘর জামাই”। এফ কে মাল্টিমিডিয়ায় আগামী বৃহস্পতিবার বিকালে গানটি রিলিজ পাবে। এ বিষয়টি নিশ্চত করেছেন এফ কে মাল্টিমিডিয়ার কর্নধার কবির চৌধুরী।

জানা গেছে, ইতোমধ্যেই স্টুডিওতে রেকডিং শেষে গানটির চিত্রগ্রহণ সম্পন্ন হয়েছে।

গানের শিরোনাম ‘ভাড়াটিয়া ঘর জামাই”। গানটির কথা লিখেছেন রাজ কামাল ও সুর করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার প্লাবন কোরেশী। সংগীত পরিচালনা করেছেন এ সময়ের জনপ্রিয় মিউজিক কম্পোজার রুমি সেন ।

ডুয়েট গানের কন্ঠ শিল্পী নাসির উদ্দিন সনি জানান, বর্তমানে ভাল গানের খরা চলছে। প্রযুক্তির উৎকর্ষতায় প্রচুর গানের ভিডিও তৈরি হলেও শিল্পীসুলভ গান সৃষ্টি হচ্ছেনা।

এ কারণে শ্রোতাদের কাছে গানের স্থায়িত্বও কম। তাই শ্রোতাদের চাহিদার কথা মাথায় রেখেই যত্নসহকারে গানের ভিডিওটি তৈরি করা হয়েছে।

দীর্ঘদিন পর দর্শক শ্রোতারা একটি ভালো মানের সুরেলা গান পাবেন বলে শিল্পী আশবাদ ব্যক্ত করেছেন।

গানটি সম্পর্কে এফ কে মাল্টিমিডিয়ার কর্নধার কবির চৌধুরী বলেন , আমরা সবসময় দর্শক শ্রোতাদের চাহিদার কথা ভেবে ভালো মানের নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশ করে থাকি। আশা করছি এসময়ের জনপ্রিয় দুই তারকা কন্ঠশিল্পি রুমি খান ও নাসির উদ্দিন সনির কন্ঠে “ভাড়াটিয়া ঘর জামাই” গানটি দর্শক শ্রোতাদের মন কাড়বে। গানটি আগামি বৃহস্পতিবার বিকাল তিনটায় এফকে মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। সবাইকে গানটি দেখার আমন্ত্রন জানান তিনি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews