1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

মায়ের কোল থেকে নেমে হায়নার খাঁচায় হাত ঢুকিয়ে দিলে হাতটি ছিড়ে খায়

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় ২বছর বয়সের সাঈদ নামে এক শিশুকে কামড় দিয়ে হাত ছিঁড়ে নিয়েছে হায়েনা। পরে সে হাতটি খেয়ে ফেলেছে হায়েনা।

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আহত শিশু মো. সাইফ বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মফিজুর রহমান পলাশ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ওই শিশু, তার মা ও আত্নীয় স্বজনসহ ৭ জন মিলে চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিল। নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে শিশুটি হায়েনার খাঁচার কাছে চলে যায়।’

ওই শিশুকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন।

শিশুটির মা শিউলি বেগম বলেন, ‘সাড়ে ১০টা থেকে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ও আমার কোলেই ছিল। হঠাৎ কোল থেকে নেমে হায়েনার খাঁচার ভেতরে হাত ঢুকিয়ে দিয়েছে।’

হায়েনা শিশুটির হাত কামড়ে কনুইয়ের নিচ থেকে বিচ্ছিন্ন করে নিয়ে ছিড়ে নিয়ে গেছে।

নিটোরে চিকিৎসা শেষে তাকে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে নিয়ে ইনজেকশন দেওয়া হয়েছে। পরে আবার নিটোরে ভর্তি করা হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews