1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

এশিয়া কাপে প্রথম দিন মাঠে নামবে বাংলাদেশ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৬ জুন, ২০২৩

ডেক্স নিউজ: নারী ইমার্জিং এশিয়া কাপের উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশ। সোমবার (১২ জুন) থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে প্রথম দিনে মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশের মেয়েরা। হংকংয়ে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় শুরু হবে ম্যাচটি।

এবারের এশিয়া কাপে গ্রুপ বি’তে রয়েছে বাংলাদেশ। মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাত গ্রুপ বি’তে বাংলাদেশের সঙ্গী হিসেবে রয়েছে। টুর্নামেন্টে অংশ নিতে লতা মন্ডলের নেতৃত্বাধীন বাংলাদেশ দল শনিবার (১০ জুন) হংকংয়ের উদ্দেশে রওনা দেয়। নারী ইমার্জিং এশিয়া কাপে সহযোগী সদস্য দেশগুলো মূল দল খেলালেও বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তানের মতো পূর্ণ সদস্য দলগুলো খেলাচ্ছে ‘এ’ দল।

গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৪ জুন শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৬ জুন বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। ২১ জুন ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এশিয়া কাপের।

বাংলাদেশ স্কোয়াডঃ লতা মন্ডল (অধিনায়ক), সুবহানা মুস্তারি (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, ঝর্ণা আক্তার, রুবেয়া হায়দার ঝিলিক, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথী রানী।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews