1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

দীর্ঘদিন বিরতির পর নতুন মিউজিক ভিডিওতে শুভ খান

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ জুন, ২০২৩

বিনোদন ডেস্ক: দীর্ঘদিন পর মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন শুভ খান। শিল্পী কাজী শুভর কণ্ঠে গাওয়া ‘প্রেম পিরিতির আগুন’ শিরোনামের একটি গানে মডেল হিসেবে দেখা যাবে তাকে। তার সঙ্গে আছেন জান্নাত আফরিন। এটি পরিচালনা করেছেন শিউল বাবু। গানটির সুর ও মিউজিক করেছেন রেজওয়ান শেখ। চিত্রগ্রাহক ছিলেন সোহেল খান। পবিত্র ঈদুল আজহায় সাউন্ডটেরে ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে গানটি।

প্রেম পিরিতির আগুন, গানে মডেল হওয়া প্রসঙ্গে শুভ খান বলেন, সব সময় গানে কাজ করা হয় না। প্রথমে ভালো অডিও তারপর ভালো পরিচালক ও গানের ভালো গল্প থাকলে একটা-দুইটা কাজ করি। এরইমধ্যে পূর্বাচলের বিভিন্ন লোকেশনে মিউজিক ভিডিওটির শুটিং শেষ হয়েছে। তবে বেশ কিছু দিন ধরে ব্যাস্ত থাকার কারণে সেভাবে কাজ করতে পারছি না। ভাবছি সামনে থেকে অভিনয়ে নিয়মিত হবো। আসলে আমরা যারা গণমাধ্যমের সাথে জড়িত আছি আমাদের সময় বের করা খুবই কঠিন।তারপরও চেষ্টা করি ভালো কিছু করার। আর এই গানটিও হঠাৎ করে করা।

তিনি বলেন, পরিচালক বাবু ভায়ের সাথে আমার ভালো সম্পর্ক। বাবু ভাই হঠাৎ করে বলেছেন, ভালো একটা গান আছে, করেন। আমি তাই না করিনি। জানি তিনি ভালো কাজ করেন। আমার সাথে যে মডেল ছিল জান্নাত আফরিন সে ভালো অভিনয় করে সে নিয়মিত নাটকে কাজ করে। পবিত্র ঈদুল আজহায় নতুন মিউজিক ভিডিও আসছে এটা ভালোলাগার বিষয়। যেহেতু কাজী শুভ ভাইয়ের গানে আগে কখনো কাজ করিনি, তাই ভালো লাগাটা থাকবেই। গানটি শুভ ভাই অনেক দরদ দিয়ে গেয়েছেন, তার গানে সব সময় আলাদা একটা ভাবরস থাকে, যা এর আগেও দর্শক প্রমান পেয়েছে। কাজী শুভ ভাইয়ের একাধিক সুপার হিট গান রয়েছে তার গানে এই প্রথম আমার মডেল হয়ে ভালো লাগছে। আশা করি ‘প্রেম পিরিতির আগুন’ গানটিও দর্শকদের মন ছুঁয়ে যাবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews