1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭ কেরানীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা

বেইলি ব্রিজ ভেঙে বালুবাহী ট্রাক উল্টে পানিতে

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

টাঙ্গাইল (জেলা) প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ারে বেইলি ব্রিজ ভেঙে বালুবাহী ট্রাক ডোবার পানিতে পড়ে গেছে। এতে জেলা শহরের সঙ্গে দেলদুয়ারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতের দিকে উপজেলার দুল্লা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীরা জানান, এই বেইলি ব্রীজটি দীর্ঘদিন যাবত ঝুকিপূর্ণ ছিলো। শুক্রবার রাতে বালুবাহী ট্রাক ব্রিজটি অতিক্রম করার সময় ভেঙে পানিতে পড়ে যায়। এতে টাঙ্গাইলের সঙ্গে সরাসরি সড়ক পথে যোগাযোগ বন্ধ রয়েছে। তবে ১ থেকে ৫ কিলোমিটার ঘুরে টাঙ্গাইল-নাগরপুর সড়কের এলাসিন দিয়ে টাঙ্গাইল শহরের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে।

স্থানীয়রা আরও বলেন, সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। ব্রিজ ভেঙে যাওয়ায় মানুষদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই ব্রিজটি দ্রুত সময়ের মধ্যে সংস্কারের দাবি তোলেন তারা।

টাঙ্গাইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেন জানান, ব্রিজটি খুলে পুনরায় পুনঃস্থাপনের মাধ্যমে সরাসরি যোগাযোগের ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী বলেন, রাতে ব্রিজটি ভেঙে যাওয়ার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলের দু’পাশে লাল পতাকা লাগানো হয়েছে। এ ছাড়াও দুর্ঘটনা রোধে রাত থেকে গ্রাম পুলিশকে ডিউটিতে রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ছাড়াও সড়ক বিভাগকে অবগত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি মেরামত করা হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews