1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

শেখ হাসিনার সাথে সেলফি তুললেন বাইডেন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

ডেস্ক নিউজ: ভারতের নয়াদিল্লিতে চলছে জি-২০ সম্মেলন। বিশ্বের জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশের প্রতিনিধিত্বকারী এ জোটে অংশ নিয়েছেন। এতে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের প্রভাবশালী নেতারা। এ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

সম্মেলনের বৈঠকের বিরতির মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে সেলফি তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সেলফিতে ছিলেন প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। সেলফি তোলার পাশাপাশি তাদের মধ্যে কুশল বিনিময় করতে দেখা গেছে।

এর আগে বিশ্ব নেতাদের প্রতি এ আহ্বান জানান প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব ও বিশ্ব মানবতা অস্তিত্ব রক্ষায় পারস্পরিক সহযোগিতাই একমাত্র পথ। পাশাপাশি রোহিঙ্গাদের নিজ দেশে ফেরতসহ মানবিক সহায়তা অব্যাহত রাখতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

ভারতের নয়াদিল্লিতে শুরু হওয়া জি-২০ সম্মেলনে বাংলাদেশ সময় সকাল ১০টার কিছু পরে সম্মেলন কেন্দ্রে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এ দিন সকালে নয়াদিল্লির ভারত মন্ডপম কনভেনশন সেন্টারে এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে। একে একে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ বিশ্বনেতারা সম্মেলনস্থলে উপস্থিত হন। সবাইকে সাদর সম্ভাষণ জানান নরেন্দ্র মোদি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews