1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭ কেরানীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা

অষ্টম এশিয়া কাপ ভারতের, লজ্জায় ডুবলো লংকানরা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
ছবি : সংগৃহীত

ডেস্ক নিউজ: এমন একপেশে ফাইনাল ক্রিকেট ইতিহাসে খুব কমই হয়েছে। এবারের এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে ভারত। মোহাম্মদ সিরাজের দুর্দান্ত বোলিংয়ে ৫০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঈশান কিষান ও শুভমান গিলের ঝোড়ো ব্যাটিংয়ে ৬.১ ওভারে ১০ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় ভারত। একই সঙ্গে এশিয়া কাপের অষ্টম শিরোপাও নিজেদের করে নেয় তারা।

অষ্টম শিরোপা জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল মাত্র ৫১ রান। ছোট্ট এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ভারত। দলের দুই ওপেনার ঈশান কিষান ও শুভমান গিল মারমুখী ছিলেন প্রথম থেকে।

৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারে ৭ রান সংগ্রহ করে ভারত। দ্বিতীয় ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৭ রান। ইনিংসের তৃতীয় ওভারে টানা তিনটি বাউন্ডারি হাঁকান গিল। কিষান-গিল ঝড়ে প্রথম ৫ ওভারেই ৪৫ রান পেয়ে যায় রোহিত শর্মার দল। শেষ পর্যন্ত ৬.১ ওভারে ৫১ রান করে লঙ্কানদের ১০ উইকেটে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় ভারত।

এর আগে, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নিজেদের বিপদই ডেকে আনে দাসুন শানাকা। প্রথম ব্যাট করতে নেমে এমন চরম বিপর্যয়ে পড়তে হবে সেটি জানলে হয়তো নিজের সিদ্ধান্ত পরিবর্তন করতেন তিনি।

ইনিংসের প্রথম ওভারেই উইকেটে দেখা পায় ভারত। জাসপ্রিত বুমরাহর বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন কুশাল পেরেরা। ইনিংসের চতুর্থ ওভারে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপে ধস নামান সিরাজ। একে একে সাজঘরে ফিরিয়েছেন লঙ্কান ৪ ব্যাটারকে।

 

ওভারের প্রথম বলে পাথুম নিশাঙ্কাকে ফেরান সিরাজ। তৃতীয় বলে তিনি এলবিডব্লিউ করেন সাদিরা সামারাবিক্রমাকে (০)। পরের বলে চারিথ আসালাঙ্কাকে আউট করলে হ্যাটট্রিকের দারুণ সুযোগ পান তিনি। তবে সিরাজের সেই হ্যাটট্রিক ডেলিভারিতে বাউন্ডারি হাঁকান ধনঞ্জয়া ডি সিলভা। যদিও পরের বলেই আউট হন তিনি। অবিশ্বাস্য বোলিং করে ওই ওভারে ৪ উইকেট নেন সিরাজ।

ইনিংসের ষষ্ঠ ওভারের চতুর্থ বলে আবারও উইকেটের দেখা পান সিরাজ। লঙ্কান অধিনায়ক দাসুন শানাকাকে উড়িয়ে পূরণ করে নেন ফাইফার শেষ পর্যন্ত ৭ ওভারে এক মেইডেনসহ মাত্র ২১ রানে ৬টি উইকেট নেন সিরাজ। হার্দিক পান্ডিয়া ৩ রানে নেন ৩ উইকেট।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews