1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭ কেরানীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা

কেরাণীগঞ্জে প্রতিবন্ধী ভাইয়ের সন্ধান ও সম্পদ রক্ষায় সংবাদ সম্মেলন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

কেরাণীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরাণীগঞ্জে মানসিক রোগী খাজা আরমান কাদিরের সন্ধান ও তার সম্পদ রক্ষায় সংবাদ সম্মেলন করেছেন তার বড় ভাই বুলবুল কাদির। শনিবার সকালে কালিন্দির তার নিজ বাসায় সংবাদ সম্মেলন করে বুলবুল কাদির বলেন, আমার ছোট ভাই খাজা আরমান কাদির দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। ২০১৮ সালের ৬ অক্টোবর একটি হত্যা মামলায় গ্রেফতার হয়ে সে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিল। ওই অবস্থায় তার স্ত্রী আফসানা বেগম তাকে ছেড়ে চলে যায়। সম্প্রতি কারাগারে গিয়ে জানতে পারি চলতি বছরের ১০ এপ্রিল বুলবুল কাদির জামিনে মুক্ত হয়ে চলে গেছে। স্বজনরা খোঁজ নিয়ে জানতে পারি- আদালতের অনুমতিক্রমে সরকারি মানসিক হাসপাতালে খুনের অভিযোগে অভিযুক্ত খাজা আরমান কাদিরের স্বাস্থ্য পরীক্ষায় মেডিকেল বোর্ড তাকে মানসিক রোগী হিসেবে রিপোর্ট দেয়। আদালত তাকে ‘মানসিক রোগী’ বিবেচনায় জামিন দেয়। কিন্তু সে বাড়িতে আসেনি। অদ্যাবতি তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। তিনি আরও বলেন, খাজা আরমান কাদিরের নাবালক ২ কন্যা ও ১ ছেলে রয়েছে। খাজা আরমান কাদিরদের নামে কয়েক কোটি টাকার জমি রয়েছে। তিনি অভিযোগ করেন, নাবালক সন্তানদের বঞ্চিত করে খাজা আরমান কাদিরের স্ত্রী যে কিনা তার দু:সময়ে তাকে ছেড়ে চলে গিয়েছে সেই আফসানা বেগম একটি ভূমিদস্যু চক্রের সঙ্গে হাত মিলিয়ে ওই জমি বিক্রির পায়তারা করছে। আমাদের ধারনা, জামিনে মুক্ত হওয়ার পর আরমান কাদিরকে তার স্ত্রী আফসানা বেগম কোথাও আটকে রেখেছেন। পাশাপাশি তার সম্পদ বিক্রির পায়তারা করছেন।
আরমান কাদিরের সন্ধান ও সম্পদ রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন তিনি।সংবাদ সম্মেলনে ভাগ্নি অনিলা উপস্থিত ছিলেন। এ বিষয়ে আফসানা বেগমের বক্তব্য পাওয়া যায়নি।

 

A/J sc

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews