1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭ কেরানীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা

রাস্তায় গাছ ফেলে ডাকাতি করতো তারা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জের বিভিন্ন রাস্তায় গাছ ফেলে ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের ১৫ সদস্যকে গ্রেপ্তার করেছে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ ।

গ্রেপ্তারকৃতরা হলো: মোঃ স্বপন হাওলাদার, মোঃ মাসুদ হাওলাদার,মোঃ রাকিব ওরফে রকিব সরদার, মোঃ রিপন মৃধা, মোঃ আকাশ, মোঃ রুবেল সরদার, রাজন মিয়া, মোঃ ফারুক খান, হেলাল বেপারী, মোঃ রেজাউল, মোঃ রনি কাজী, টিপু হাওলাদার, মোঃ সোহেল, মো: মামুন সিকদার, মোঃ রাজিব হোসেন।

(২৪ সেপ্টেম্বর) রবিবার দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের জানান পুলিশ সুপার আসাদুজ্জামান।

পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, গত ১১ সেপ্টেম্বর রাত ১ টার দিকে সুন্দর আলী নামে এক অটো রিকশা চালক দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাপুর স্ট্যান্ড থেকে তার পরিচিত যাত্রী হাফেজ মোঃ নুরুল ইসলামকে নিয়ে চরগুলগুলিয়া যাওয়ার পথে বাহাদুর ভিটার সামনে পৌছাইলে দেখে যে রাস্তার উপর গাছ কেটে বেরিকেট দিয়ে ডাকাতদল সুন্দর আলীসহ তার গাড়িতে থাকা নুরুল ইসলামকে গলায় রামদা ধরে রাস্তার উপর থেকে রাস্তার নিচে নিয়ে বেধে ফেলে এলোপাথারী মারধর শুরু করে। এসময় সুন্দর আলীর সাথে থাকা নগর টাকা, একটি স্যামস্যাং মোবাইল ফোন ও হাফেজ নুরুল ইসলাম এর কাছে থাকা নগদ ২৫ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন নিয়ে নেয়। ডাকাতদল নগদ টাকা ও তাদের ব্যবহৃত মোবাইল ফোন নেওয়ার পর তাদেরকে হাত, পা, মুখ বাধা অবস্থায় ফেলে রেখে অটোরিকশা নিয়ে চলে যায়।

তিনি আরও বলেন, হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ডাকাতির মামলা দায়ের করেন। অতিরিক্ত পুলিশ সুপার, কেরানীগঞ্জ সার্কেল এর নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জ থানার একটি চৌকস টিম ঘটনাস্থলের বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা এবং প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে ডাকাতির ঘটনায় জড়িত সংঘবদ্ধ ডাকাতদলকে কেরানীগঞ্জ মডেল থানাধীন আটিবাজার, জিনজিরা এবং মোহাম্মদপুর, হাজারীবাগ, কামরাঙ্গীরচর, লালবাগসহ ডিএমপির বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে গাছ ফেলে রাস্তায় ডাকাতদলের আন্তঃজেলা ডাকাত চক্রের ১৫ সদস্য গ্রেপ্তার করে।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews