1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

মানব পাচারকারী চক্রের ৯ সদস্য গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের হাসনাবাদ এলাকা হতে মানব পাচারকারী চক্রের মূলহোতাসহ ৯ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গ্রেফতারকৃতরা হচ্ছে মুক্তা বেগম (৪৫), শাহনাজ বেগম (২৫),নিপা আক্তার (২০), মনি শীল (২১), লাইলী (২৫), মোঃ সম্রাট খন্দকার (২৫), মোঃ ওসমান গনি বেপারী (২৫), মোঃ মিরাজ (২৫) ও মোঃ সিদ্দিক (৪০)।

র‍্যাব-১০ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‍্যাবের একটি টিম দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে ওই ৯ সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা পেশাদার নারী ও শিশুপাচারকারী চক্রের সক্রিয় সদস্য। চক্রটি বেশ কিছুদিন যাবত পরস্পর যোগসাজসে সংঘবদ্ধভাবে দেশের বিভিন্ন এলাকার গরিব, অসহায়, বেকার এবং বিভিন্ন স্কুল/কলেজে পড়ুয়া মেয়েদের উচ্চ বেতনে চাকরীর প্রলোভন দেখিয়ে প্রতারনামূলকভাবে দক্ষিণ কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পতিতাবৃত্তি ও যৌন কাজে নিয়োজিত করত। এছাড়াও অবৈধ পথে পতিতাবৃত্তি ও যৌন কাজে নিয়োজিত করার উদ্দেশ্যে বিভিন্ন বয়সের নারী ও শিশুদের মোটা অংকের বেতনের প্রলোভন দেখিয়ে পাশ্ববর্তী রাষ্ট্রে পাচার করে আসছিল । গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews