1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

রাস্তায় পড়েছিল যুবকের রক্তাক্ত দেহ, উদ্ধার করলো পুলিশ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ অক্টোবর, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা খালপাড় এলাকা থেকে এক অজ্ঞাত (৩২) যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১ অক্টোবর) সকাল সাড়ে সাতটায় দিকে আমবাগিচা খালপার রাস্তার উপর থেকে লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। এ সময় যুবকের পরনে ছিল আকাশি রঙের স্টেপ গেঞ্জি ও থ্রি কোয়াটার প্যান্ট।

এসময় ওই যুবকের পাশে পড়ে থাকা একটি পলিথিন ব্যাগ থেকে আলু- পিয়াজের মেমো উদ্ধার করা হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এস আই মোঃ জাকির হোসেন জানান, ভোরে রক্তাক্ত অবস্থায় এক যুবককে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে আমরা দ্রুত সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে ছিনতাইয়ের কবলে পড়েছিল। তাৎক্ষণিকভাবে নিহতের কোন স্বজনদের খোঁজখবর পাওয়া যায়নি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews