1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭ কেরানীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা

সুন্দরবনে বাঘের পায়ের ছাপের পাশে পড়ে ছিল জেলের মাথা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ অক্টোবর, ২০২৩

খুলনা ব্যুরো: জীবিকার তাগিদে সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিল জেলে শিপার (২২)। কয়েক ঘণ্টা পরই জীবনপ্রদীপ নিভে গেল। জঙ্গলে পাওয়া গেল তার মাথা আর পরনের কাপড়। এমনই ঘটনা ঘটেছে সুন্দরবনের চাদপাই রেঞ্জের তুলাতলা এলাকার খালে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বন বিভাগের ‘পাস’ ছাড়া সবার অগোচরে বাড়ির পাশেই জাল নিয়ে সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিলেন শিপার। খোঁজাখুঁজির পর রোববার সকালে চারদিন পর সুন্দরবনের তুলা এলাকায় জেলে শিপার হাওলাদারের মাথা ও তার পরনের প্যান্ট পাওয়া যায়। পাশে নরম মাটিতে দেখা মিলল বাঘের অসংখ্য পায়ের ছাপ।

নিহত শিপারের বাবা ফারুক হাওলাদার জানান, বুধবার বন বিভাগের পাশ নিয়ে নৌকায় করে জাল নিয়ে সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিলাম আমি। সবার অজান্তে আমার ছেলে শিপার একই দিন ঝাঁকি জাল নিয়ে আমাদের বাড়ির পাশে সুন্দরবনের চাদপাই রেঞ্জের তুলাতলা এলাকার খালে মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেনি। যেহেতু শিপারের দেখা পাচ্ছে না তাই পরিবারের সদস্যরা মনে করেছে ছেলে শিপার ও হয়তো আমার সঙ্গে মাছ ধরতে গেছে। আমি শনিবার বিকেলে বাড়িতে ফিরে আসলে ছেলেকে না দেখে আমরা ও এলাকাবাসী সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করি।

তিনি বলেন, শনিবার বিকেলে বনে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে ফিরে আসি। এরপর রোববার ভোর থেকে আবারো খোঁজাখুঁজি শুরু করি। একপর্যায়ে বেলা ৯টার দিকে সুন্দরবনের তুলা এলাকায় জেলে শিপার হাওলাদারের মাথা ও তার পরনের ছোট প্যান্ট চোখে পড়ে। আর শরীরের বাকি অংশ বাঘে খেয়ে ফেলেছে বলে আর বুঝতে বাকি নেই।

নিহত শিপার শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের ফারুক হাওলাদারের ছেলে। বাড়ির কাছে খালটিতে ঝাঁকি জাল ফেলে মাছ ধরে দ্রুত বাড়ি ফিরে আসবেন এ কারণে বন বিভাগের অনুমতি নেয়নি বলে তার বাবা জানান।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মো. নুরুল কবিরের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে এখনো পর্যন্ত তিনি কিছুই জানেন না।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews