1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেরানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুরের অভিযোগ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে বুলডোজার দিয়ে হামলা চালিয়ে বীর মুক্তিযোদ্ধার বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর গ্রামে বীর মুক্তিযোদ্ধা নিয়ামতউল্লাহ চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিয়ামতউল্লাহ চৌধুরীর ছেলে সায়মন চৌধুরী অভিযোগ করে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাদের পার্শ্ববর্তী টুটুল ও কোন্ডা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মামুনের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জনের একদল লোক বুলডোজার নিয়ে তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়।

বুলডোজার দিয়ে মুহূর্তের মধ্যেই তাদের বাড়ির সীমানা প্রাচীর ও একটি হাস মুরগির খামারে কিছু আসবাবপত্র  ভাঙচুর করে। এসময় তার বাবা মুক্তিযোদ্ধা নিয়ামতুল্লাহ চৌধুরী বাধা দিলে তাকে জিম্মি করে ফেলে আবার তাদের বাড়িতে ভাঙচুর চালায় ওই হামলাকারীরা । খবর পেয়ে সে নিজে ঘটনাস্থলে এসে তার বাবাকে উদ্ধারসহ ভাঙচুর কাজে বাধা দেয়। এ সময় উত্তেজিত এলাকাবাসী বুলডোজারটিকে ভাঙচুর করে এবং হামলাকারীদের ধাওয়া দিলে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ভাঙচুরের ঘটনায় তাদের কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজামান জানান এই ঘটনা জানতে পেরে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত-পূর্বক ব্যবস্থা গ্ৰহন করা হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews