1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

শুরুতেই জয় নিয়ে যা বললেন তামিম

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

ক্রীড়া প্রতিবেদক: প্রথমেই বিশ্বকাপে সূচনাটা দুর্দান্ত হয়েছে বাংলাদেশ দলের। আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে মিরাজ-সাকিবরা। সবকিছু ঠিক থাকলে চলতি বিশ্বকাপে বাংলাদেশের জার্সি গায়ে দেখা যেতো তামিম ইকবালকে। কিন্তু নানা কারণে শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে জায়গা হয়নি অভিজ্ঞ এই ক্রিকেটারের। দলে না থাকলেও টাইগারদের খেলা উপভোগ করেছেন তিনি। দুর্দান্ত জয়ে সাকিবদের অভিনন্দনও জানিয়েছেন টাইগারদের সাবেক এই অধিনায়ক।

শনিবার (৭ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিব-মুশফিকদের অভিনন্দন জানিয়ে পোস্ট করেন তামিম। তিনি লেখেন, ‘অভিনন্দন বাংলাদেশ! দারুণ শুরু। ধারাবাহিকতা ধরে রাখো শক্তিশালী তরুণরা।’

এর আগে, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে বিশ্বকাপের প্রথম ম্যাচে ১৫৬ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। ১৫৭ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে খানিকটা ধাক্কা খেলেও শেষ পর্যন্ত ৬ উইকেটের বড় জয় দিয়ে ভারত বিশ্বকাপে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ দল।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews