1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

মাওয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন ট্রেন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

মাওয়া পৌঁছলেন প্রধানমন্ত্রী। কিছুক্ষণের মধ্যে উদ্বোধন। নানা জল্পনা-কল্পনার পদ্মা সেতুতে আজ মঙ্গলবার (১০ অক্টোবর) ট্রেন চলাচল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাওয়া থেকে ট্রেনে করে ভাঙ্গা পর্যন্ত যাবেন তিনি। তবে এক সপ্তাহ পর থেকে এই রেলপথ ব্যবহার করতে পারবেন যাত্রীরা।

পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পটি ২০১৬ সালের ৩ মে অনুমোদন করা হয়। ১৭২ কিলোমিটার রেলপথ নির্মাণে খরচ হচ্ছে ৩৯ হাজার ২৪৭ কোটি টাকা। এর মধ্যে চীনের এক্সিম ব্যাংক ঋণ সহায়তা দেবে ২১ হাজার ৩৬ কোটি ৬৯ লাখ টাকা। বাকি ১৮ হাজার ২১০ কোটি ১১ টাকা ব্যয় হবে সরকারি তহবিল থেকে। ঢাকা থেকে মাওয়া, এরপর পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোর গিয়ে শেষ হবে।

এখন পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮৩ শতাংশ। তবে পদ্মা সেতু হয়ে ঢাকা-মাওয়া-ভাঙ্গা পর্যন্ত প্রকল্পের ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। এরইমধ্যে সেপ্টেম্বরে পদ্মা সেতু হয়ে ঢাকা-মাওয়া-ভাঙ্গা পর্যন্ত পরীক্ষামূলকভাবে চলেছে ট্রেন।

পদ্মা সেতুতে রেল চলাচল নিয়ে নানা স্বপ্ন বুনছেন শরীয়তপুর জাজিরার মানুষ। তারা মনে করছেন, এই সংযোগ মানুষের জীবন যাত্রা, অর্থনৈতিক কর্মকাণ্ডে আসবে বড় ধরনের পরিবর্তন। নতুন সম্ভাবনা তৈরি হবে ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতে।

বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপকার হবে। অল্প খরচে যাতায়াত করতে পারবেন। প্রতিদিন দুই ঘণ্টা পর পর ট্রেনের যাতায়াত ব্যবস্থা থাকলে তারা বেশি উপকৃত হবে বলে মনে করছেন।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানান, উদ্বোধনের এক সপ্তাহ পর থেকে চালু হবে ট্রেন।এছাড়া ঢাকা থেকে একটি করে ট্রেন পদ্মা সেতু হয়ে খুলনা রাজশাহী বেনাপোল যাবে।

যোগাযোগ বিশেষজ্ঞ শামসুল হক বলেন, যদি সেবার মান ও পণ্যবাহী ট্রেন চলাচল বৃদ্ধি করা যায় এর সুফল পাবে সবাই। তবে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেলপথ নির্মাণসহ পদ্মা সেতু রেল সংযোগের পুরো প্রকল্পের কাজ ২০২৪ সালের জুনের মধ্যে শেষ হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews