1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭ কেরানীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা

ফুলেল শুভেচ্ছায় ভাসছেন নতুন কমিটির সদস্যরা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আঞ্চলিক শাখা স্বেচ্ছাসেবক লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর থেকে সংগঠনের নেতা কর্মীদের একের পর এক ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

এরই অংশ হিসেবে রবিবার সন্ধ্যায় পূর্ব আগানগর গুদারাঘাটে আঞ্চলিক শাখা স্বেচ্ছাসেবক লীগের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনুর পক্ষ থেকে দলিয় নেতাকর্মীদের উপস্থিতিতে সভাপতি মানিক শেখ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস খানের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত নেতাকর্মীদের মিষ্টি বিতরণ করা হয়।

 

এতে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম জহির,সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, আঞ্চলিক শাখা স্বেচ্ছাসেবক লীগের বর্তমান কমিটির সহ-সভাপতি দলিল দেওয়ান, সহসভাপতি রিপন শেখ, সাংগঠনিক সম্পাদক বাদল, সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক মাইদুল ইসলাম সহ সংগঠনের সকল নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

 

এর আগে আঞ্চলিক শাখা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি ভেঙে নতুন ৭১ সদস্য কমিটির অনুমোদন দেন ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ । ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব বেপারী ও সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটির তালিকা গত শুক্রবার স্থানীয় সাংসদ বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বর্তমান কমিটির সভাপতি মানিক শেখের হাতে তুলে দেন।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews