1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭ কেরানীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা

কেরানীগঞ্জে সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেয়ায় ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
উত্তেজিত অবস্থায় পুলিশ সদস্য আনোয়ার হোসেন

কেরানীগঞ্জ (ঢাকা): রাজধানীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশের নিরাপত্তা চেকপোস্টে তল্লাশি চলাকালীন ফুটেজ সংগ্রহ করার সময় বাংলা টিভির সিটি রিপোর্টার আরিফুল ইসলাম কে লাঞ্চিত করে ক্যামেরা ছিনিয়ে নিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত ইন্সপেক্টর আনোয়ার হোসেনের  বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা  নেয়ার কথা জানিয়েছেন কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির।

বুধবার সকাল সাড়ে ১১টায় বাবুবাজার ব্রিজের ঢালের কেরানীগঞ্জ অংশের কদমতলী এলাকায় কনস্টেবল নিয়ে একটি গাড়ির যাত্রীকে তল্লাশি করছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার জাজিরা ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর (পরিদর্শক) আনোয়ার হোসেন। এ সময় সাংবাদিক আরিফুল ইসলাম ক্যামেরায় ভিডিও ধারণ করতে গেলে তাকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নেয় আনোয়ার হোসেন।

এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে তা ভাইরাল হয়ে যায়।

এ ঘটনায় কেরানীগঞ্জ প্রেসক্লাবের সদস্যরা রাস্তা অবরোধ করলে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল শাহাবুদ্দিন কবির,দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ-জামান, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ, ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিক ইন্সপেক্টর জাকির হোসেন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।

পরে ঢাকা জেলা পুলিশ সুপার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলামকে পাঠিয়ে পরিস্থিতি শান্ত করে এবং তাৎক্ষণিক ইন্সপেক্টর আনোয়ার কে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews