1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭ কেরানীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা

ফাইনালে টসে জিতে বোলিং করছে অস্ট্রেলিয়া

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

ডেস্ক নিউজ: পর্দা নামতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের। ভারত-অস্ট্রেলিয়ার হাইভোল্টেজ ফাইনালের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এবারের আসরের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। উভয় দলই তাদের সেমিফাইনালের একাদশ ধরে রেখেছে।
রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটি সরাসরি দেখা যাবে গাজী টিভি, টি-স্পোর্টস, এ স্পোর্টস, পিটিভি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১ এইচডিতে।

ওয়ানডে ক্রিকেটে ভারত ও অস্ট্রেলিয়া ১৯৮০ সালে প্রথম মুখোমুখি হয়েছিল। সেই থেকে এখন পর্যন্ত ১৫০টি ম্যাচ খেলে ভারতের ৫৭ জয়ের বিপরীতে অস্ট্রেলিয়া জয় ৮৩ ম্যাচে। ১০টি ম্যাচ শেষ হয়েছে ফল ছাড়াই।

অন্যদিকে বিশ্বকাপের মঞ্চে দল দুটি একে অপরের মুখোমুখি হয়েছে ১৩ বার। যেখানে ভারতের ৫ জয়ের বিপরীতে ৮টিতে জয় অস্ট্রেলিয়ার। তবে বিশ্ব আসরে সবশেষ দুই দেখায় শতভাগ জয় ভারতের।

অবশ্য সবশেষ পাঁচ দেখায় এগিয়ে রয়েছে ভারত। রোহিতদের ৩ জয়ের বিপরীতে কামিন্স বাহিনীর জয় ২টিতে। চলতি বিশ্বকাপে এখনও হারেনি স্বাগতিক ভারত। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করে অস্ট্রেলিয়া। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও হেরেছিল অজি বাহিনী।

তবে এই দুই হারের পরে ঘুরে দাঁড়ায় ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। টানা জয়ে এখন দলটি শিরোপা জয়ের জন্য মুখিয়ে।

ভারত একাদশ
শুভমান গিল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, জাসপ্রীত বুমরাহ ও কুলদ্বীপ যাদব।

অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews