1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বাবা মা কে নিয়ে ওমরাহ পালনের জন্য সৌদি আরব পলাশ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

বিনোদন ডেস্ক: বাবাকে সঙ্গে নিয়ে ওমরাহ পালন করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। গতকাল বুধবার (১৩ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে বাবা-মায়ের সঙ্গে মক্কা শরীফের সামনে দাঁড়ানো একটি ছবি পোস্ট করে পলাশ ক্যাপশনে লেখেন, ‘আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। বাবা মা-কে সঙ্গে নিয়ে ওমরাহ পালন করলাম। আলহামদুলিল্লাহ।’

ব্যক্তিজীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করেন পলাশ। মাস কয়েক আগেই তাবলিগ জামাতে সময় দিতে দেখা গিয়েছিল তাকে।

পলাশ দর্শকদের মাঝে হাস্যরসাত্মক চরিত্রের জন্য বেশ জনপ্রিয়। ব্যাচেলর পয়েন্ট নাটকে তিনি ‘কাবিলা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে বিশেষ করে তরুণদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেন। এ ছাড়াও ফ্যামিলি ক্রাইসিস নাটকে ‘পারভেজ’ নামে বেশ পরিচিত হয়ে উঠেন।

এ ছাড়া পলাশ বেশ কিছু নাটকও পরিচালনা করেছেন। এর মধ্যে রয়েছে: ফ্রেন্ডস উইথ বেনিফিট (২০১৮), সারপ্রাইজ (২০১৯), একটুখানি (২০২১), রিভেঞ্জ (২০২১), ব্যাড-ব্যাজ (২০২২), দ্যা কিডনাপার (২০২২) ইত্যাদি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews