1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সাকিব এবার শেখ জামালের জার্সিতে

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

ক্রীড়া প্রতিবেদক: মহান বিজয় দিবসের দিনে স্বপ্নের পথে আরো একধাপ এগিয়ে গেলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড। ২০১০ সালে শুরু হয়েছিল যে যাত্রা, ২০২৩ এর ১৬ ডিসেম্বর সে স্বপ্নে যোগ হলো নতুন আরেক মাত্রা। নানান আয়োজনে ক্লাবের নতুন ইনডোর উদ্বোধন আর ক্লাবের সদস্যের নিয়ে আয়োজিত হয়েছে মেম্বার্স নাইট।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটিডের সভাপতি সাফওয়ান সোবহান। বিজয় দিবসে ক্লাব প্রাঙ্গণে নতুন ইনডোর উদ্বোধন করেন প্রধান অতিথি।

জমকালো এই আয়োজনের সন্ধ্যায় ঘোষণা আসে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে সামনের দিনগুলোতে দেখা যাবে শেখ জামালের জার্সিতে। ক্লাবটার হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ মাতাবেন এই অলরাউন্ডার।

সাকিবকে দলভুক্ত করা নিয়ে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটিডের সভাপতি সাফওয়ান সোবহান জানান, ‘আগামী দুই বছরের জন্য শেখ জামাল ধানমন্ডি ক্লাবে খেলবে সাকিব আল হাসান। আমাদের জন্য এটা নতুন সফর।’

বাংলাদেশ অধিনায়কও খুশি শেখ জামাল পরিবারের সদস্য হয়ে। সাকিব জানান, ‘শেখ জামাল ফুটবল-ক্রিকেট আপনারা যা দেখলেন (ভিডিও) খুবই ভালো করছে। শুধু সাম্প্রতিক সময়ে না, শেষ ১০/১২ বছর ধরে। এর পেছনে অসাধারণ কৃতিত্ব রয়েছে আমাদের মনজুর ভাইয়ের, সাফওয়ান ভাইয়ের। যাঁদের অসামান্য অবদানের মাধ্যমে শেখ জামাল আজকে এই অবস্থানে। খুবই খুশি এই দলের অংশ হতে পেরে। আশাকরি শেখ জামালের হয়ে আগামী দুই বছর আমরা যেনো চ্যাম্পিয়ন হতে পারি।’

সাড়ে পাঁচটা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে সংগীত আয়োজন, ম্যাজিক শো-সহ ছিল নানান আয়োজন।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব যে ক্লাবের চেয়েও বেশি প্রমাণ মিলল আরেকবার। ক্লাবের প্রতি নিবেদনের কারণে পাঁচ জনকে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননাও। পাঁচজন হলেন যথাক্রমে টিপু সুলতান মাহমুদ (ম্যানেজার), মোহাম্মদ রুবাইয়াত হক (ট্রেনার), শরিফুল হোসেন সুজন (বল বয়), আব্দুল মালেক (গ্রাউন্ডসম্যান), মোহাম্মদ মোস্তফা মিয়া (রাঁধুনি)।

বাংলাদেশের প্রথম স্পোর্টস সোশ্যাল ক্লাব হিসেবে যাত্রা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। এক যুগের বেশি সময়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব দেশের ক্রীড়াঙ্গনে যোগ করেছে নানান নতুন মাত্রা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews