1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

খাবার খেতে যাওয়ার পথে বাসের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত 

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় অজ্ঞাত (২৭) এক যুবক ঘটনাস্থলে নিহত হয়েছে। সে ট্রাক চালকের সহকারী (হেলপার) হিসেবে কাজ করত।
শনিবার বিকেল পাঁচটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত যুবক রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
হাসাড়া হাইওয়ে পুলিশের এসআই জামিরুল ইসলাম জানান, নিহত যুবক ট্রাকের হেল্পার। সে ইকুরিয়া স্ট্যান্ডে গাড়ি থামিয়ে খাবার আনার জন্য রাস্তা পার হতে গেলে দ্রুতগামী গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় জানা যায়নি তবে তার গ্রামের বাড়ি শরীয়তপুর বলে নিশ্চিত হওয়া গেছে। লাশের ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews