1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

শেখ হাসিনার চরিত্রে পারিশ্রমিক ১০০ টাকা নেবেন অপু বিশ্বাস

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

বিনোদন ডেস্ক: নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তাকে দেখা যাবে শেখ হাসিনার চরিত্রে। এর জন্য তিনি ১০০ টাকা পারিশ্রমিক নিয়েছেন।

চলচ্চিত্র নির্মাতা সালমান হায়দারের নির্মাণে ‘শেখ রাসেলের আর্তনাদ’ ছবিতে অভিনয় করবেন তিনি।

সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যান অপু বিশ্বাস। তিনি বলেন, ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করছি কাজটি দারুণ হবে। শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি।

জানা গেছে, ‘শেখ রাসেলের আর্তনাদ’ চলচ্চিত্রটি বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের গল্প থেকে তৈরি। বেশ কিছুদিন আগে এর নির্মাণ কাজ শুরু হলেও নির্মাতার অসুস্থতার কারণে থেমে যায় শুটিং। ফলে নতুন করে আবারও শুরু করা হচ্ছে সিনেমার কাজ।

নির্মাতা সালমান হায়দার বলেন, ‘এ চলচ্চিত্রে শেখ রাসেলের দৃষ্টি থেকে গল্পটি বলার চেষ্টা করব। তবে প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। খুব শিগগির শুটিং শুরু হবে। আপাতত প্রস্তুতি চলছে।

অপু বিশ্বাসের ১০০ টাকা পারিশ্রমিক নেয়ার বিষয়ে তিনি বলেন, এই চরিত্রে অভিনয়ের জন্য অপু কোনো পারিশ্রমিক নিতে চাননি। নামে মাত্র ১০০ টাকা দিয়ে তাকে সিনেমায় যুক্ত করেছি।’

এই ছবিতে আরও অভিনয় করছেন অরুণা বিশ্বাস, জিয়াউল রোশান, আমান রেজা। এ ছাড়া শেখ রাসেলের চরিত্রে অভিনয়ের জন্য শিশুশিল্পী খোঁজা হচ্ছে বলেও জানান নির্মাতা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews