1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকায় আসছেন বলিউড র‍্যাপার বাদশাহ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন ডেস্ক: ঢাকায় আসছেন ভারতীয় র‍্যাপার বাদশাহ। আগামী ১ মার্চ ‘টেকনো স্পার্ক-২০ সিরিজ মিউজিক ফেস্ট’ শিরোনামের কনসার্টে ঢাকায় গাইতে আসছেন তিনি।

মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেকনো নিজেদের ফেসবুক পেজে জানিয়েছে এ খবর।

এখনও টিকিটের মূল্য ও প্রক্রিয়া প্রকাশ না করলেও খুব শিগগিরই এর ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), এক্সপো জোনে বাদশাহর সঙ্গে আরও পারফর্ম করবে ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, প্রীতম হাসান, জেফার, ব্ল্যাক জ্যাং ও সঞ্জয়।

জনপ্রিয় ভারতীয় র‍্যাপার আদিত্য প্রতীক সিং, বাদশাহ নামে বেশি পরিচিত। বলিউডের এ সংগীত তারকা ভারতের বাইরেও বাংলাদেশের শ্রোতাদের কাছে সমধিক পরিচিত। এর আগেও ঢাকায় গাইতে আসেন তিনি।

উল্লেখ্য, বাদশাহ ২০০৬ সালে ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে তার ব্যান্ড মাফিয়া মান্দিরে সংগীত কর্মজীবন শুরু করেন। ২০১২ সালে হানি সিং থেকে আলাদা হয়ে স্বতন্ত্র হরিয়ানি গান ‘কার গায়ি চুল’ মুক্তি দেন। ২০১৬ সালের বলিউডের ‘কাপুর অ্যান্ড সন্স’ চলচ্চিত্রে গান ব্যবহার করা হয়। এ ছাড়া, ২০১৪ সালে ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’, ‘খুবসুরত’ সিনেমায় গান করে বেশ আলোচনায় আসেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews