1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

ফেসবুকে ফের সমস্যা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২০ মার্চ, ২০২৪

ডেস্ক নিউজ: সোশ্যাল মিডিয়া হিসেবে বিশ্বজুড়ে বহুল পরিচিত মাধ্যম ফেসবুকে ফের সমস্যা দেখা দিয়েছে। বুধবার (২০ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে ফেসবুক পেজ এবং প্রোফাইলের কাভার ফটো দেখা যাচ্ছে না। একই সঙ্গে ফেসবুকের সার্চ রেজাল্টও একদম খালি দেখাচ্ছে।

এদিন ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই পোস্ট দিয়ে এ সমস্যার কথা জানিয়েছেন। অনেকেই আবার জানিয়েছেন―ফেসবুক ম্যাসেঞ্জারে অ্যাকটিভ থাকার পরও অ্যাকটিভ দেখাচ্ছে না। তবে এ ব্যাপারে এখনো ফেসবুক কর্তৃপক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি ব্যবহারকারীদের।

এর আগে গত ৫ মার্চ বিশ্বব্যাপী ফেসবুকের কার্যক্রম এক ঘণ্টা সময়ের জন্য একদম বন্ধ হয়ে যায়। ওই দিন ফেসবুকে লগইন করা আইডিগুলোর অটোমেটিক লগআউট হয়ে যায়।

 

এ ঘটনায় তাৎক্ষণিক উদ্বিগ্ন হয়ে পড়েন ব্যবহারকারীরা। অধিকাংশই ভেবেছিলেন হয়তো আইডি হ্যাকড হয়েছে। তবে প্রায় ঘণ্টাখানেক পর অটোমেটিক আবার ঠিক হয়ে যায় আইডিগুলো।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews